সাতপোয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী রাজু’র মাস্ক বিতরণ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ১ নং সাতপোয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী জনাব মোঃ রাজু আহমেদ রাজু আজ জুম্মার নামাজের পুর্বে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেন।জানা যায়, তিনি একজন বিশিষ্ট সমাজ সেবক, জনদরদী, সাতপোয়া ইউনিয়ন এর সবার প্রিয় মানুষ, সকলের ভরসার জায়গা, বাংলাদেশ আওয়ামীলীগ এর পরিক্ষীত কর্মী, বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ি পৌর শাখার অর্থ বিষয়ক সম্পাদক, জনাব মোঃ রাজু আহমেদ রাজু। আসন্ন ১ নং সাতপোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে, সাতপোয়া ইউনিয়ন বাসী তাকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।